Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশীকে হস্তান্তর

২৬ বাংলা টিভি   21-Nov-2025   56

Photo

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশীকে হস্তান্তর


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (২১ নভেস্বর) বিকাল ৫টায় দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের শুন্যরেখার ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন পতাকা বৈঠকে অংশ নেন। পতাকা বৈঠকে  বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করে। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাকে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি। পরবর্তীতে বিএসএফ, বিজিবির কাছে ওই নাগরিককে হস্তান্তর করে।

হস্তান্তর করা বাংলাদেশী নাগরিক নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে হানিফ খান (৪৭)।

বিজিবি জানায়, বাংলাদেশী এই নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে,সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে । সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি ( রহ). মাজার জিয়ারত করার জন্য। পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে  ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত