Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

২৬ বাংলা টিভি   21-Nov-2025   52

Photo

যশোরে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার


স্টাফ রিপোর্টার।। যশোরের মনিহার এলাকা থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি  দল।

 বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৬ মনিহার সিনেমা হলের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। েমন খবর জানতে পেরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে  সেখানে অভিযান চালায় এবং  সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের ইব্রাহিম গাজী (১৯) কে গ্রেফতার করে। তার নিকট থেকে ৯০ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম রয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন রাত ৭টা ২০ মিনিটে র‍্যাবের আরেকটি দল গণেশপুর এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

মোট ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত