Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি’র বর্ষীয়ান নেতা মাহাবুবার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   19-Nov-2025   54

Photo

কালীগঞ্জে বিএনপি’র বর্ষীয়ান নেতা মাহাবুবার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সফল পৌর মেয়র ও ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মরহুম মাহাবুবার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে বিএনপি’র বর্ষীয়ান নেতা মাহাবুবার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা মোজ্জাম্মেল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-০৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হামিদুল ইসলাম হামিদ।

স্মরণসভা পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী, আবু জাফর, অধ্যাপক আব্দুল মাজেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল, বিএনপি নেতা আফতাব হোসেন, বাবুল আক্তার, আব্দুল কুদ্দুস, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তারা মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত