সারা বাংলা খুলনা যশোর
যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন - ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
২৬ বাংলা টিভি 19-Nov-2025 51
যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন - ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার।। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ফোরাম, যশোর জেলা শাখার উদ্যোগে বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ বুধবার সকারে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ২৫ থেকে ৩০ জন পেশাজীবী অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজি রেডিয়েশন ইনচার্জ মৃত্যুঞ্জয়, মেডিকেল টেকনোলজি ব্লাড ব্যাংকের মোহাম্মদ জালাল উদ্দিন, ইলিয়াস, প্যাথলজিস্ট আব্দুল আলিম, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, যশোর জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার এবং ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসানসহ অন্যান্য পেশাজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো অগ্রগতি না হওয়ায় পেশাজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
news@26banglatv.com