Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

২৬ বাংলা টিভি   18-Nov-2025   37

Photo

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার


স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে রাত ২ টার দিকে। নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।

এর ২০ মিনিট পর রাত ২ টার দিকে  দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।

উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত