Logo
মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মা-বাবা ও ছেলেকে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন

২৬ বাংলা টিভি   10-Nov-2025   67

Photo

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে অবস্থিত আবাসনের বাসিন্দা মা-বাবা ও ছেলেকে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।  রোববার রাতে ওই গ্রামের পৈলানপুর আবাসনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা সদর থানায় অভিযোগ দিয়েছে।
স্থানীয়রা জানায়, আবাসনের বাসিন্দা সাহেব আলী মিস্ত্রীর সাথে তার স্ত্রীর জামিলা খাতুনের বনিবনা না হওয়ায় কয়েকমাস আগে তালাক দেয়। এরপর থেকে জামিলা খাতুন তার ১৭ বছর বয়সী ছেলে আলামিনকে নিয়ে আবাসনেই থাকেন। সম্প্রতি ছেলে আলামিন মা ও বাবার মাঝে ভুলবোঝাবুঝির অবসান ঘটনায়। পরবর্তী গত শনিবার স্থানীয় মৌলভীর মাধ্যমে আবারো জামিলা খাতুন ও সাহেব আলী বিয়ে করেন। রোববার রাত ১০ টার দিকে সাহেব আলী বাড়িতে এলে ওই গ্রামের আশরাফুল ইসলাম, লিটন হোসেন, মওলা, নান্নুসহ আরও কয়েকজন তাদের মারধর করে। এক পর্যায়ে সাহেব আলী, জামিলা খাতুন ও তাদের ছেলে আলামিনকে ঘরের সামনে খুটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। রাতভর নির্যাতনের পর ভোররাতে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে নির্যাতিতা জামিলা খাতুন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত