Logo
মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফ্যাসিস আ,লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কালীগঞ্জে-রাশেদ খাঁন

২৬ বাংলা টিভি   08-Nov-2025   50

Photo

ফ্যাসিস আ,লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কালীগঞ্জে-রাশেদ খাঁন


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ)  প্রতিবেদক:

গণঅধিকার  পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট  আ'লীগের কেউ  ভোটে অংশগ্রহণ করতে  পারবে না। বাংলার জমিনে আর কোনদিন  ১৮/২৪ এর মত নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিসদের কোন জায়গা হবে না।

শনিবার (৮ নভেম্বর)  দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার  ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা এবং ঝিনাইদহ-৪ আসনে গণধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।

রাশেদ খান তাদের দলীয় প্রার্থীকে পরিচিতি করিয়ে আরো বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন,  একজন সংসদ প্রার্থীর ভোট করতে ২০-২৫ কোটি টাকা খরচ হয়। এসবের বিরোধিতা করে বলেন,  নগদ টাকা, মাংশ বা কোন উপঢোকন দিযে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো তালবাহানা চলছে।

আগামী ফেব্রয়ারী মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আরো একটি ১/১১ নেমে আসতে পারে। তিনি বলেন, তৃনমুলে এখনো দখলদারিত্ব চলছে। যারা এসব অপকর্ম  করছে তাদেরকে জুলাই আন্দোলনের সবদল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয নেই।

গণআধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত  আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, গণধিকার  পরিষদ  ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন,  কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেন সহ যুব ও ছাত্র পরিষদের  জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত