Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অসুস্থ হয়ে রুশ নাগরিকের মৃত্যু

২৬ বাংলা টিভি   12-Aug-2026   9

Photo

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অসুস্থ হয়ে রুশ নাগরিকের মৃত্যু


পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।

নিহত সের্গেই রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্জো’র কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে নিয়োজিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ বোধ করার পর সের্গেই প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। পরে হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও তিনি যেতে অনিচ্ছা প্রকাশ করেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত