Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন র‌্যাবের হাতে গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   07-Aug-2026   13

Photo

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন র‌্যাবের হাতে গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদরের ১৩বছরের এক কিশোরী কে ধর্ষণের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ অভিযান চালিয়ে গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রিপন মিয়া (রিপন ভিডিও) সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মুকদুল মিয়ার ছেলে। 

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ময়মনসিংহ র্যাব-১৪ অভিযান চালিয়া রিপন মিয়া কে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশ ফোর্স তাকে আনতে ময়মনসিংহ কোতোয়ালি থানায় গিয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ, গত মাসের শেষের দিকে এলাকার এক ১৩বছরের কিশোরী মেয়ের সাথে দেখা করতে গেলে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন। ছাড়া পেয়ে পরদিন বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যান। এরপর স্থানীয় মাতব্বরেরা বিষয়টি মীমাংসা আশ্বাস দিয়ে তাকে বাড়িতে আনেন। এ নিয়ে রবিবার রাতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে পিছিয়ে বৈঠকটি সোমবার রাতে ওয়ার্ড বিএনপি'র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা করতে মেয়ের পরিবারকে ৫লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সাথে রিপন কে এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এই নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রচার হয়।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত