Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা সবাই বিব্রত: নাহিদ ইসলাম

২৬ বাংলা টিভি   06-Aug-2026   9

Photo

রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা সবাই বিব্রত: নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিব্রতবোধের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন বিভাজন কারও জন্যই কাম্য নয়।

বুধবার (০৫ আগস্ট) সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) উপস্থিতিতে আজকে যা ঘটেছে, সেটার জন্য আমরা সবাই বিব্রত। সারাদেশের বিভিন্ন জেলায় আমরা এমন বিভাজন দেখেছি। এটা আমাদের কারো জন্যই কাম্য নয়।’

তিনি বলেন, ‘আমরা আশা করবো জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে পরিচালিত হবে। সার্বজনীন বক্তব্য ও ইতিহাস উপস্থাপন করা হবে। যাতে আমরা সবাই সমানভাবে সেটির অংশীদারিত্ব অনুভব করতে পারি। দিনশেষে তো এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যাতে জনগণকে ফিরিয়ে দিতে পারি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানে যদি দলীয় ইতিহাস বা ন্যারেটিভ প্রচার করা হয়। তাহলে বিরোধী দল বা ভিন্ন দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে।’

তিনি বলেন, ‘আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় দিবসকে উদযাপন করতে পারি, এমন পরিবেশ তৈরি করতে চাই।’

এ সময় দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত