Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বকাপ হারের ক্ষত ভুলে মাঠে ফিরলেন মেসি

২৬ বাংলা টিভি   02-Aug-2026   11

Photo

বিশ্বকাপ হারের ক্ষত ভুলে মাঠে ফিরলেন মেসি


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের দুঃখ পেছনে ফেলে ফের মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পরাজয়ের বেদনা সঙ্গী করে মাঠ ছাড়া আর্জেন্টাইন জাদুকর ১৩ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি।

রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে কলাম্বাস ক্রুর বিপক্ষে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে শেষ হয়।

ফাইনালে হারের পর থেকেই বিশ্রামে ছিলেন ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। এদিন ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে যখন তিনি বেঞ্চ থেকে মাঠে নামেন, তখন পুরো স্টেডিয়ামজুড়ে ছিল স্বাগতিক দর্শকদের তুমুল উল্লাস।

মাঠে নামার মোটে তিন মিনিটের মাথাতেই লুইস সুয়ারেজের বাড়ানো পাস ডি-বক্সে পেয়ে বা পায়ের জোরালো শট নেন তিনি। গ্যালারির দর্শকরা গোল উদযাপনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বল কাছের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়, যা হতবাক করে দেয় সবাইকে। ওই সুযোগটি কাজে লাগাতে পারলে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার স্বস্তি পেত মায়ামি।

এর আগে ম্যাচের প্রথমার্ধে লুইস সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে দুই গোলের লিড পেয়েছিল স্বাগতিকরা। উরুগুয়ান এই ফরোয়ার্ড প্রথমে কলাম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে পাঠান এবং পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।

তবে সেই দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ঘরের মাঠে অভিষেক ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর এক আত্মঘাতী গোলে ব্যবধান কমে যায়। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাইস মেনডেজের নিখুঁত ফ্রি কিকে সমতা ফেরে কলাম্বাস ক্রু, ফলে জয় হাতছাড়া হয় মায়ামির।

বিশ্বকাপের পর মেসি ছাড়াও বিশ্রামেই ছিলেন তার ক্লাব ও জাতীয় দলের ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো ডি পল। চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরা দুজনের মধ্যে ডি পল এদিন ছিলেন মায়ামির শুরুর একাদশে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত