Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি, এলাকায় চরম আতঙ্ক

২৬ বাংলা টিভি   22-Oct-2025   79

Photo

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি, এলাকায় চরম আতঙ্ক


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের কবরস্থানে অমাবস্যার রাতে (সোমবার, ২০ অক্টোবর) এই চুরির ঘটনা ঘটলেও তা দুই দিন পর প্রকাশ্যে আসে। বুধবার (২২ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এক থেকে দেড় বছর আগে যেসব কবর দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্য থেকেই কঙ্কালগুলো চুরি হয়েছে। সকালে মুসল্লি ও স্বজনরা কবর দেখতে গিয়ে দেখতে পান—অনেক কবর খোঁড়া এবং কঙ্কালের অংশবিশেষ উধাও। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কবরস্থানে ভিড় জমায়।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, অমাবস্যার রাতে কঙ্কালগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চোরেরা কবর খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত গেঞ্জি, ট্রাউজার ও খোঁড়ার সরঞ্জাম ফেলে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার ভোরে বিষয়টি টের পাওয়ার পর স্থানীয়ভাবে কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে।
এদিকে, একসঙ্গে এতগুলো কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত