Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি করল যুক্তরাষ্ট্র

২৬ বাংলা টিভি   23-Jul-2026   8

Photo

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি করল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে এবং মার্কিন পারমাণবিক শিল্পের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, নতুন এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সরবরাহ, অবকাঠামো নির্মাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অংশ নিতে পারবে। এর ফলে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি বৈশ্বিক পারমাণবিক বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয়েই জানিয়েছে, পুরো সহযোগিতা কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ (নন-প্রলিফারেশন) নীতিমালা মেনে পরিচালিত হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই চুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে। এটি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও সৌদি আরবের সঙ্গে একই ধরনের একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির উদ্যোগ নিয়েছিল। তবে সেই পরিকল্পনা ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত ছিল। নতুন ঘোষিত চুক্তিতে এমন কোনো শর্ত রাখা হয়নি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত