Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মেহেরপুর

মহেশপুরে সরকারি সার চোরাই বিক্রির অভিযোগ, সাব-ডিলারের শাস্তির দাবি

২৬ বাংলা টিভি   21-Jul-2026   13

Photo

মহেশপুরে সরকারি সার চোরাই বিক্রির অভিযোগ, সাব-ডিলারের শাস্তির দাবি


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার 

কাজিরবেড় ইউনিয়নের সামন্তা বাজারে প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার চোরাইভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক সাব-ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত ওই সাব-ডিলারের নাম আজিবার রহমান।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সামন্তা বাজারের সাব-ডিলার আজিবার রহমান সরকারি বরাদ্দের সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ না করে গোপনে অন্যত্র বিক্রির চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা হাতেনাতে সারগুলো আটকে দেন।

​এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে জানান, সরকারি বরাদ্দকৃত সার অনিয়মের মাধ্যমে বাইরে বিক্রি করে দেওয়ায় তারা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। পরবর্তীতে ডিলাররা কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য করে। এতে একদিকে প্রান্তিক কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে সরকারের কৃষি সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-ডিলার আজিবার রহমান অনিয়মের কথা একপ্রকার স্বীকার করেই বলেন, “শুধু আমি একা নই, এই বাজারে আরও অনেকেই এভাবে সার বিক্রি করেন। আমরা বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে গ্রামের বিভিন্ন দোকানদারদের কাছে বিক্রি করে থাকি।”

​ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত জানা যায়নি। তবে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত