Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

২৬ বাংলা টিভি   27-Jun-2026   30

Photo

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি


নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন আকাঙ্ক্ষা ও প্রার্থনা লেখা চিরকুট। এর মধ্যে একটি পরিচয়হীন চিঠিতে লেখা ছিল—‘হাদি হত্যার বিচার চাই।’

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এ সময় দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে এসব অর্থ গণনার কার্যক্রম শুরু করা হয়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৩টি সিন্দুক থেকে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। পাশাপাশি মিলেছিল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

এবার দানবাক্স খোলার সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ অনেকে।

দানবাক্স থেকে পাওয়া অর্থ ও সামগ্রী গণনা ও সংরক্ষণের পুরো কার্যক্রম প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত