Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা উঠলো জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

২৬ বাংলা টিভি   26-Jun-2026   16

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা উঠলো জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


ঝিনাইদহ প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝেই ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। সেসময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও শেরপুর ফুটবল একাডেমী। খেলা দেখতে স্টেডিয়ামে বিভিন্ন বয়সী শত শত দর্শকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তীব্র প্রতিযোগিতাপুর্ণ এ খেলায় শেরপুরকে ৩-০ গোলে পরাজিত করে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব।

চলো যাই খেলা দেখি-মাদক’কে না বলি’ এই শ্লোগানে ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে এই প্রতিযোগিতায় কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নীলফামারীসহ দেশের ৮ টি জেলার ফুটবল দল অংশ নিবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত