Logo
সোমবার | ২৯ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

২৬ বাংলা টিভি   18-Jun-2026   17

Photo

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক


নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার সরবরাহ করা পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ‘ড্রেসম্যান লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পরই অনেকের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

অসুস্থ কয়েকজন শ্রমিক জানান, তারা প্রতিদিন কারখানার সরবরাহ করা পানি পান করেন। তবে বৃহস্পতিবার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। পানি পান করার কিছু সময় পর থেকেই তারা অসুস্থ অনুভব করেন। ধীরে ধীরে অনেক শ্রমিকের একই ধরনের সমস্যা দেখা দেয়।

ভুক্তভোগী কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছু সময়ের মধ্যেই তাদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরে একই ধরনের সমস্যায় আরও অনেক শ্রমিক আক্রান্ত হন। প্রায় দুই শতাধিক শ্রমিক মাথা ঘুরে পড়ে যান, অনেকে বমি করেন এবং কয়েকজন অচেতন হয়ে পড়েন। পরে অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিকের অসুস্থ হওয়ার তথ্য তাদের কাছে এসেছে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কিছু পানির উৎস দূষিত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই প্রভাবের কারণেই শ্রমিকদের অসুস্থতা দেখা দিয়েছে। তবে কারখানার পানির সরবরাহ ব্যবস্থায় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে অসুস্থ অবস্থায় অনেক শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একসঙ্গে অনেক রোগী আসায় চাপ তৈরি হয়েছে, তবে সবাইকে পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল পরিদর্শনের পর আক্রান্ত শ্রমিকদের সঠিক সংখ্যা এবং অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত