Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ২ আইসক্রিম কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   06-Jun-2026   23

Photo

ঝিনাইদহে ২ আইসক্রিম কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি:

জেলা প্রশাসন ঝিনাইদহ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঝিনাইদহ-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এবং ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত  আইসক্রিম প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন, ঝিনাইদহ-এর পক্ষে অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ-এর পক্ষে অভিযানের সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার।

অভিযান পরিচালনাকালে কারখানাটিতে অনুমোদনহীন রং, বিশেষ করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবুজ ও কমলা রঙের বিভিন্ন বোতল, শিশুখাদ্য হিসেবে বহুল ব্যবহৃত আইসক্রিম তৈরিতে ব্যবহৃত নোংরা ও ফাঙ্গাসযুক্ত বাদামের গুঁড়া,নোংরা পানি , দুধের মধ্যে তেলাপোকা ও মাছির উপস্থিতি, ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ, পচা ও দুর্গন্ধযুক্ত আইসক্রিম,  পণ্যের মেয়াদহীন মোড়কীকরণ , লেমন ফ্লেভার, সাইট্রিক অ্যাসিড এবং আইসক্রিম ঘন করার জন্য ব্যবহৃত এক ধরনের অজ্ঞাত পাউডার পাওয়া যায়।

উদ্ধারকৃত উপাদানসমূহ শিশুস্বাস্থ্যসহ সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব উপাদান কিডনি, লিভার ও হৃদযন্ত্রের ক্ষতিসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।

অভিযানকালে কারখানার প্রায় ১০টি ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসন, ঝিনাইদহ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দের পাশাপাশি পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত