Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

আদ্‌-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

২৬ বাংলা টিভি   01-Jun-2026   37

Photo

আদ্‌-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজার এলাকার আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত।

সোমবার (০১ জুন) ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গিয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। শিশুর মায়েদের বক্তব্যসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্তকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, প্রথমে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন হওয়ায় কিছুটা সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ঘটনার আইনি বিষয় নিয়েও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শিশুদের মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের চেষ্টা করা হয়েছিল, তবে কোনো অভিভাবক এতে সম্মতি দেননি। জোরপূর্বক তা করা হলে নতুন জটিলতা তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত