Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন

২৬ বাংলা টিভি   31-May-2026   41

Photo

বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন


বিনোদন ডেস্ক:

টালিউড থেকে বলিউডে নিজের অভিনয় দক্ষতা আর সাহসী চরিত্রে উপস্থাপনার মাধ্যমে দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  প্রশংসা কুড়িয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চেও। কিন্ত এই অভিনেত্রীর জীবনে অপূর্ণতা ভর করেছে। সেই আভাষ দিয়েছেন তিনি নিজিই। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে এক টিভি সাক্ষাৎকারে, নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।       

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা রয়েছে কি না?

এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, তিনি বিয়ের বিষয়টি  চিন্তা করছিলেন। তার মনে হয়েছিল বিয়ে করার মতো একজন মানুষ তিনি খুঁজেও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিয়ে করা হয়নি। 

বিয়ের পাত্র ‘ভেগে যাওয়ার’ এক মজার কাহিনী শুনিয়েছেন তিনি। বলেছেন, ‘একজন ছেলেকে পেয়েছিলাম, যাঁর মা আমাকে ভীষণ পছন্দ করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ছেলেই ভেগে গেছে! যেহেতু সে ভেগে গেছে, তাই বিয়ে করার মতো পাত্র এখনো আমার কপালে জুটল না। প্রেম করার মতো বা আড্ডা দেওয়ার মতো ছেলে পাওয়া যায়, তবে সারাজীবন একসাথে থাকার জন্য বিয়ের পাত্র পাওয়াটা আসলেই খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ।’  

বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন বলেন, বিয়ে করার মতো উপযুক্ত কাউকে তিনি এখন খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি প্রেমের অভিজ্ঞতা থাকলেও বিয়ের সিদ্ধান্তে সতর্ক আছেন তিনি।  

নিজের অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনে তিনি দুইবার বিয়ে করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এখন আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান।

ঈদের স্মৃতিচারণায় বাঁধন জানান, শৈশবে কোরবানির ঈদ ছিলো অনেক আনন্দের। পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামে আনন্দঘন সময় কাটতেন। সেই স্মৃতি এখনো উজ্জ্বল হয়ে আছে। মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়িতে কাটানো ঈদের সময় তাঁর আজও মনে পরে।   

তবে সময়ের সাথে মানুষের অনুভূতি বদলে যায়, দায়িত্ববোধের জায়গাটি বেশি অনুভূত হয়। তারও ঠিক একই রকম হয়েছে। অতীতের আনন্দ এখন তার কাছে কেবল বিশেষ স্মৃতি।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত