Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

২৬ বাংলা টিভি   08-May-2026   15

Photo

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম এখন সবচেয়ে বেশি আলোচনায়। দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানটান রাজনৈতিক লড়াইয়ের পর রাজ্যের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর ক্ষমতার মসনদে বসার সম্ভাবনা জোরালো হয়েছে বলে জানা গেছে। বিজেপির পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠনের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে।

এদিকে নতুন সরকারে দুইজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। গত দুই দশকে পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদ ছিল না। সর্বশেষ বামফ্রন্ট সরকারের সময় জ্যোতি বসুর মন্ত্রিসভায় প্রয়াত সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এই দায়িত্ব পালন করেছিলেন।

সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য দুই উপমুখ্যমন্ত্রীর একজন নারী হতে পারেন। এ ক্ষেত্রে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সম্প্রতি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জয় পাওয়া এই নেত্রী পশ্চিমবঙ্গের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

অন্যদিকে দ্বিতীয় উপমুখ্যমন্ত্রীর পদে উত্তরবঙ্গ থেকে কাউকে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম বলে জানা গেছে। এছাড়া আদিবাসী সম্প্রদায় থেকেও কাউকে এই পদে আনা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

তবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনো বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত