Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২৬ বাংলা টিভি   28-Apr-2026   21

Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


নড়াইল প্রতিনিধি:

"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি মঙ্গলবার (২৮ এপ্রিল)  র‌্যালি, উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ।
সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় জেলা বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের মাননীয় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফারজানা আক্তার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, "অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সেবা প্রদান করছে। সাধারণ মানুষকে এখন আর অর্থের অভাবে বিচারহীন থাকতে হবে না। সরকারি এই মহতী উদ্যোগের সুফল যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।"

অনুষ্ঠানে বক্তারা লিগ্যাল এইড বা সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, মামলা জট কমাতে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও সহায়তা নিতে জেলা লিগ্যাল এইড অফিসে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জজ আবু ইব্রাহিম,শেখ হামিদুল ইসলাম,মো: হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস. সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ.অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, পিপি, জিপি এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইল। সভায় উপস্থিত সকলে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।#
 


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত