Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২৬ বাংলা টিভি   22-Apr-2026   41

Photo

পঞ্চগড়ে সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত থেকে দুই বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ওই দুই কিশোর হলেন, জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি এলাকায় বেড়াতে আসেন ওই দুই কিশোর। পরে বুধবার বেলা ১১ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফকে অবগত করে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। 

তবে দুই কিশোরকে ফেরাতে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয় মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নিবো।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত