আন্তর্জাতিক
হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে
২৬ বাংলা টিভি 18-Apr-2026 27
হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে
আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি পার হতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এতে বলা হয়, ওই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলির এখন থেকে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, তার সংস্থা বর্তমানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত ঘোষণাগুলো যাচাই করছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবানন-ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
news@26banglatv.com