Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

২৬ বাংলা টিভি   31-Mar-2026   17

Photo

কালীগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কাওসার আলী বার বাজার অঞ্চলের বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামি রুপসা বাস বার বাজার বাসস্টান্ড এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারায়। সে সময় নিয়ন্ত্রনহীন বাস বাইসাইকেল চালক কাওসার আলীকে পিষ্ট করে পাশের খাবার হোটেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার আলীর মৃত্যু হয়। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও ২ জন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত ২ যাত্রীতে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির বলেন, দূর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পৌছে কাজ করছে। ঘটনার বিস্তারিত পরে জানাতে পারবো । 
 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত