Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের বাঘারপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের পিতা পুত্র ও নাতী সহ ৩ জন নিহত, আহত ৩

২৬ বাংলা টিভি   24-Mar-2026   52

Photo

যশোরের বাঘারপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের পিতা পুত্র ও নাতী সহ ৩ জন নিহত, আহত ৩


স্টাফ রিপোর্টার।। যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিতা,ছেলে ও নাতীসহ একই পরিবারের ৩ জন নিহত স্ত্রী সন্তান সহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন,  মনিরামপুর সোনালী ইটভাটার স্বাধীকারী আব্দুল মজিদ সরদার (৬৭) তার পুত্র জাকারিয়া মাহমুদ জনি (৩৮)  জনির  কন্যা মাহাবিন হাসান সেহেরিস (৩)। 

ওদের বাড়ি মনিরামপুর উপজেলার ফতেহাবাদ গ্রামে।

আহতরা হচ্ছেন, নিহত আব্দুল মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা খাতুন মিনু (৬০), পুত্রবধূ সাবিহা সাবরীন সমী  (৩৫), ও শামিন আলমাছ (১২)। 

নিহতদের আত্মীয় সামনী ও রতন জানিযেছেন, রাত পৌনে ২ টার দিকে  তারা ঢাকা মেট্রো-গ ১১-২৫৫৮ নম্বরের একটি প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় আত্মীয বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রাইভেট কারের চালক ছিলেন জাকারিয়া মাহমুদ জনি।  বাড়ি আসার পথে যশোর - মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক তার নিজ কারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন এবং রাস্তার পাশের একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে তারা  জন নিহত হন ।

এতে ঘটনাস্থলেই ছেলে জাকারিয়া মাহমুদ  জনি ও তার পিতা আব্দুল মজিদ সরদার নিহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আনেন। তখন কর্তব্যরত চিকিৎসক শিশু শামিন আলমাছ শেহেরীশকে  মৃত ঘোষণা করেন।

একই সাথে সাবরিনা জাহান সুমি ও মনোয়ারা খাতুন মিনু, পুত্রবধূ সাবিহা সাবরিন সমি ও শামিন আলমাছকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থার অবনতি ঘটে। বুধবার বেলা ১১ টার দিকে আশঙ্কাজনক অবস্থায়  আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। 

এ ঘটনায়  শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত