Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

ঈদে পর্যটক সেবায় ভলান্টিয়ার কার্যক্রম : কক্সবাজারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   18-Mar-2026   39

Photo

ঈদে পর্যটক সেবায় ভলান্টিয়ার কার্যক্রম : কক্সবাজারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


কক্সবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারে আগত পর্যটকদের সেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় কক্সবাজারের হোটেল শৈবালে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পর্যটকদের তথ্য প্রদান, নিরাপত্তা সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। এ সময় ভলান্টিয়ারদের সক্রিয় ভূমিকা পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওরিয়েন্টেশনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ভলান্টিয়াররা দায়িত্ব পালনে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত