Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ঝিনাইদহে হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী

২৬ বাংলা টিভি   27-Jan-2026   34

Photo

ঝিনাইদহে হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী


ঝিনাইদহ প্রতিনিধি: 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৫-২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে (অন‚র্ধ্ব১৬) হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত হকি খেলায় চ্যাম্পিয়ন হয় হলুদ হকি দল ও রানার্সআপ হয় নীল হকি দল। টেবিল টেনিস খেলায় বালক এককে চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা ও রানার্সআপ হয় মো: তানজিবুর রহমান। দ্বৈত চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা ও আল আমিন মন্ডল এবং রানার্সআপ হয় তানজিবুর রহমান ও সমৃদ্ধ বিশ্বাস।
বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নুসরাত নওরীন ও রানার্সআপ হয় নাদিরা। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হয় রানী খাতুন ও নুসরাত নওরীন এবং রানার্সআপ হয় বৃষ্টি ও মারিয়া বিনতে আজাদ।অপরদিকে একইদিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের (অন‚র্ধ্ব-১৫) সনদপত্র বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার,হোসনেআরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি,জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত