Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইটের তৈরি বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   26-Jan-2026   35

Photo

সিরাজগঞ্জে ইটের তৈরি বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে নির্মিত একটি ইটের বেসিন ধ্বসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান এবং একই গ্রামের সজিব শেখের মেয়ে সুমি। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেনহাজের ছেলে আবির ও সামিদুলের মেয়ে সানজিদা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে শালুয়াভিটা হাটে চার শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা হাটের ভেতরে থাকা করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত হাত ধোয়ার ইটের বেসিনটির ওপর উঠে পড়ে। খেলতে খেলতেই হঠাৎ করে বেসিনটি ধ্বসে গেলে চার শিশুই নিচে চাপা পড়ে যায়।
শিশুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত