Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার এখন ট্রিনিটি

২৬ বাংলা টিভি   24-Jan-2026   40

Photo

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার এখন ট্রিনিটি


স্পোর্টস ডেস্ক:

অনেক ফুটবলভক্তরাই জানে যে পুরুষ ফুটবলারদের মধ্য সবচেয়ে বেশি আয় করে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জানেন কি নারী ফুটবলে সবচেয়ে বেশি আয় কোন ফুটবলারের। বর্তমানে নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন ট্রিনিটি রডম্যান।

গত ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট। 

শুক্রবার (২৩ জানুয়ারি) তার সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন ওয়াশিংটন স্পিরিট। শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর ট্রিনিটি বেশ উচ্ছ্বসিত।

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার বলেন, আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে। 

আল জাজিরাসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি। 

বাংলাদেশি মুদ্রায় তা ২৪ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৮ পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন তিনি। তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তির ফলে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার হবেন রডম্যান।

রডম্যানের আগে সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ছিলেন স্পেনের আইতানা বোনমাতি। টাকার অঙ্কটা জানা না গেলেও বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এই খবর। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবা


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত