Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার

২৬ বাংলা টিভি   19-Jan-2026   42

Photo

তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার


নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে গত বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত চলে গেছেন এক মোটরসাইকেল চালক। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।

জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) এর কাছে আছে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত