Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে দাঁড়িয়ে প্রস্রাব করতেই হাজির ম্যাজিস্ট্রেট! অতর্কিত অভিযানে এলাকায় তোলপাড়!

২৬ বাংলা টিভি   18-Jan-2026   30

Photo

হরিণাকুন্ডুতে দাঁড়িয়ে প্রস্রাব করতেই হাজির ম্যাজিস্ট্রেট! অতর্কিত অভিযানে এলাকায় তোলপাড়!


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন(৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকালে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)।

 তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়ালে তাতে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখাগেছে। 

মেহেদী হাসান নামের এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেছেন, সন্ধ্যা হলেই উপজেলা জুড়ে মাটি কাটার মহোৎসব চলে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়না প্রশাসন সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর। আতিক হাসান রাতুল নামের একজন মন্তব্য করেন, সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।

তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টি কটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয় তাই ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগম পূর্ণ এলাকা কিনা তিনি নিশ্চিৎ করতে পারেননি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম বলেন বলেন, আমি গতকাল শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার এলাকাতো জনসমাগম পূর্ন এলাকা। এই কারণে তিনি চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত