Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

২৬ বাংলা টিভি   11-Jan-2026   28

Photo

শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল


স্পোর্টস ডেস্কঃ

ফুটবল বিশ্বে লাতিন আমেরিকার শক্তিধর দল ব্রাজিল তাদের নতুন শক্তিশালী দলের তালিকা ঘোষণা করেছে, যা বিশ্বের অন্যতম সেরা ফুটবল স্কোয়াড হিসেবে বহু অনুরাগীর নজর কাড়ছে।

আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও সমান গুরুত্ব দিয়ে আসছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যা তাদেরকে আজও বিশ্ব ফুটবলের শীর্ষে ধরে রেখেছে। নেইমারের উত্তরসূরিদের টুর্নামেন্ট সামনে থাকায় অনূর্ধ্ব-১৬ দলের জন্য দল ঘোষণা করেছে সিবিএফ।

ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া প্রাথমিকভাবে ২৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তাদের কারিগরি ও কৌশলগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে রিও ডি জেনেইরোর একটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে যুব দলের অনুশীলন।

গোলরক্ষক : ব্রুনো, আধৌ, ম্যাখিজুজ

ডিফেন্ডার : রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা, মাতিউস

মধ্যমাঠ : জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক, জিয়ান কার্লোস

ফরোয়ার্ড : অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো

 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত