Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে মেইল ভারতের মাটিতে খেলবে না বাংলদেশ: বিসিবি

২৬ বাংলা টিভি   04-Jan-2026   23

Photo

ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে মেইল ভারতের মাটিতে খেলবে না বাংলদেশ: বিসিবি


স্পোর্টস ডেস্কঃ

কট্টরপন্থী হিন্দুত্বিবাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন পরিস্থিতিতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরপত্তার শঙ্কায় দল পাঠাবে না বাংলাদেশ। 

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে আইসিসিকে মেইল পাঠাইয়েছে বিসিবি।

এর আগে ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এ ব্যাপারে গতকাল কঠোর বার্তা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেছিলেন, ‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল নিরাপদ বোধ করতে পারে না।’ 

উল্লেখ্য, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশও এখন একই দাবি তুলেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত