Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বছর শুরুতেই এমবাপ্পেকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ

২৬ বাংলা টিভি   01-Jan-2026   33

Photo

বছর শুরুতেই এমবাপ্পেকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্কঃ

আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। হাঁটুর চোটের কারণে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল।

বুধবার (৩১ ডিসেম্বর) রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমবাপ্পের চোটের বিষয়টি  জানান হয়।

বিবৃতিতে বলা হয়, রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস দল আজ (গতকাল) আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাঁর বাঁ হাঁটু মচকেছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, লা লিগায় সর্বশেষ কয়েকটি ম্যাচই হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলেছেন এমবাপ্পে। ব্যাপারটা তখন অতটা দুশ্চিন্তার না হওয়ায় রিয়ালের মেডিকেল দল পাত্তা দেয়নি। কিন্তু বিপদটা ধীরে ধীরে টের পেয়েছেন এমবাপ্পে। জোরে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত গতকাল বুধবার তাঁর বাঁ হাঁটুতে এমআরআই করার পর চোটের বিষয়ে নিশ্চিত হয় রিয়াল। এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে এমবাপ্পেকে আপাতত মাঠের বাইরে রাখাই উত্তম।

এর ফলে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের পাশাপাশি ৭ থেকে ১১ জানুয়ারির স্প্যানিশ সুপার কাপেও খেলতে পারবেন না এমবাপ্পে। এছাড়া ১৭ জানুয়ারি লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচ এবং ২১ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই কম।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন, যা রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ। দলের মোট ৫২ গোলের প্রায় ৫৬ শতাংশই এসেছে তার পা থেকে। লা লিগাতেও তিনিই সর্বোচ্চ গোলদাতা। এমন গুরুত্বপূর্ণ সময়ে তার ছিটকে পড়া রিয়ালের জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে যখন ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে জাবি আলোনসোর দল।

উল্লেখ্য, ২০২৫ সালটি এমবাপ্পের জন্য ছিল স্মরণীয়। তিনি ৫৯ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব রেকর্ড স্পর্শ করেন। পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৩ ম্যাচে ৭৩ গোল করেছেন এই ফরাসি সুপারস্টার।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত