Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার মহাপ্রয়ান: ঝিনাইদহে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ

২৬ বাংলা টিভি   30-Dec-2025   38

Photo

বেগম খালেদা জিয়ার মহাপ্রয়ান: ঝিনাইদহে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঝিনাইদহে সর্বস্তরের মানুষের মাঝে শোক বিরাজ করছে। জেলা শহর ছাড়াও উপজেলা শহর ও জেলার বিভিন্ন এলাকায় কুরআন খতম ও দোয়া মাহফিল শুরু হয়েছে। শোক বইয়ে নিজেদের প্রতিক্রিয়া লিখছেন সর্বস্তরের মানুষ।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন নেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঝিনাইদহে শোকের ছায়া নেমে আসে।

এ দিন সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম শুরু হয়েছে। এ ছাড়া সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কার্যালয়গুলোতে চলছে কুরআন খতম ও দোয়া মাহফিল।

সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কার্যালয়গুলোতে চলছে কুরআন খতম ও দোয়া মাহফিল



দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করেছেন। দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। জেলার শহর থেকে গ্রামে শোকে মুহ্যমান সর্বস্তরের মানুষ।

সদর উপজেলার কৃষক শামীম হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন কৃষকের নেতা। তিনি চলে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া দেশের জন্য সব সময় সোচ্চার ছিলেন। আজ তিনিও চলে গেলেন। এই মানুষটি দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে কখনো মাথানত করেননি। বাংলাদেশের আপামর জনগণের নেত্রী হয়ে ছিলেন বেগম খালেদা জিয়া।


শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ইয়ারুল মিয়া বলেন, আমার বয়স প্রায় ৭০। জিয়াউর রহমানের পরিবার দেশের জন্য সবসময় ত্যাগ শিকার করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। শেখ হাসিনা তাকে জেল জুলুমের মাধ্যমে হয়রানি করে আজ এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু খালেদা এখন মানুষের মুখে মুখে। তিনি দেশের মানুষের মাঝেই চিরদিন বেঁচে থাকবেন।


বয়স্ক নারী নবেদা খাতুন ও দিলারা পারভীন বলেন, খালেদা জিয়া দেশের মানুষের কাছে খুব আপন। তিনি তার সন্তানদের হারিয়েছেন, কিন্তু শেখ হাসিনার কাছে কখনো নত হননি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য মনভরে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।


জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি তাঁর জীবনের সবটুকু সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থরক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুব দরকার ছিল। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুম সহ্য করেছেন তিনি। ফ্যাসিস্ট সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা বিএনপির নেতাকর্মী সহ জেলার সর্বস্তরের মানুষ আজ আমাদের অমূল্য সম্পদ হারালাম। আমরা মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করি।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত