Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

তারেক রহমানের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

২৬ বাংলা টিভি   26-Dec-2025   59

Photo

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন


সাভার (ঢাকা) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত আছি। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করছেন।’

এর আগে, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

পরে আজ বিকালে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত