Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

২৬ বাংলা টিভি   19-Dec-2025   42

Photo

মহেশপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদক উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৭১/০২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি মেহগনি বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে ২৯ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৪টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের নূর উদ্দিন হোসেনের বাঁশবাগানে আরেকটি অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ শাহীন মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত