Logo
মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

২৬ বাংলা টিভি   09-Dec-2025   35

Photo

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন


কালীগঞ্জ( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধত “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝিনাইদহের কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, রেলি ও আলোচনা সভা করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভাতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন


উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ্য রাশেদ ছাত্তার তরুর সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
কমিটির সদস্য সাংবাদিক জামির হোসেনের পরিচালনায় সভাতে বক্তব্য রাখেন, উপজেলা  দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক আজাদ রহমান, আজিবর রহমান, সদস্য  আব্দুল আলিম ও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ।  
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত