Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   01-Dec-2025   32

Photo

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল


নিউজ ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।

সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন,  খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকেরা কাজ করছেন। আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।

এ সময় দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না।

তিনি বলেন,  বিশেষজ্ঞ চিকিসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছেন, তার চিকিৎসা চলছে, এটাই আপডেট।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত