Logo
মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জলাতংক দিবস পালিত

২৬ বাংলা টিভি   28-Sep-2025   41

Photo

ঝিনাইদহে জলাতংক দিবস পালিত


ঝিনাইদহ  প্রতিনিধি

ঝিনাইদহে বিশ্ব জলাতংক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি, ফ্রি ভ্যাক্সিনেশন কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দপ্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুকুরসহ বিভিন্ন প্রাণীর ফ্রি ভ্যাক্সিনেশন করা হয়।

পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. সনজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএম আতিকুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম।

জলাতংক দিবসের কনটেন্ট উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন তারেক মুসা। এছাড়া জেলার ছয়টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি, ভ্যাক্সিনেশন ও আলোচনা সভা


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত