Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ম্যারাডোনার হ্যান্ড অব গড বল এবার নিলামে

২৬ বাংলা টিভি   26-Jun-2026   17

Photo

ম্যারাডোনার হ্যান্ড অব গড বল এবার নিলামে


স্পোর্টস ডেস্ক:

১৯৮৬ সালের মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই গোলটি পরবর্তীতে পরিচিত লাভ করে ‘হ্যান্ড অব গড’ নামে।

সেই ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটিকে এবার বিক্রির জন্য তোলা হচ্ছে নিলামে।

‘হেরিটেজ অকশনস’ নামক নিলাম প্রতিষ্ঠান বলটিকে সংগ্রাহকদের জন্য ‘হলি গ্রেইল’ বা সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মারক হিসেবে উল্লেখ করেছে।

২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি বিক্রি হয়েছিল ৯.২ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা। জার্সির মতোই বলটির দামও আকাশছোঁয়া হতে পারে বলে প্রতিষ্ঠানটির ধারণা করছে।

তবে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলটির সম্ভাব্য বিক্রিমূল্য নিয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে চাননি।

তিনি বলেন, ‘এটির সঙ্গে তুলনা করার মতো আর কোনো বস্তু নেই। এটি সত্যিকার অর্থেই একক ও অনন্য। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারকগুলোর একটি।’

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল স্মারক সামগ্রীর বাজারে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের কার্ড ও স্মারকের দাম দ্রুত বাড়ছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত