সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
২৬ বাংলা টিভি 16-Dec-2025 43
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় আকবর হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় তার স্ত্রী আহত হয়েছে। তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর হোসেন ঢাকার মনিপুর মিরপুর এলাকার মৃত: জয়নাল আবেদীনের ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে আকবর হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তিনি ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আকবর হোসেন নিহত ও তার স্ত্রী আহত হন।
news@26banglatv.com