Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

একসঙ্গে শাহরুখ-মেসি, ঘটনা কী

২৬ বাংলা টিভি   11-Dec-2025   46

Photo

একসঙ্গে শাহরুখ-মেসি। ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্কঃ আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখবেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। তার আগমনকে ঘিরে সাজছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব- সব জায়গায় তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদেও যাবেন মেসি।

এই ট্যুরে মেসিকে পরানো হতে পারে ধুতি ও পাঞ্জাবি। এ ছাড়া একাধিক উপহারও থাকবে তার জন্য। পাশাপাশি তার স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়িও। জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।

মেসির ভারত সফরে কলকাতায় সবচেয়ে কম সময় থাকলেও অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। এরই মধ্যেই মেসির থিমসং সামনে এসেছে। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে সেই গানের ভিডিওতে মেসিকে ঘিরে কলকাতা ফুটবলের নানা উন্মাদনা তুলে ধরা হয়েছে। মেসির নাম লেখা নানা ধরনের টি-শার্টও বাজারে এসেছে।

দক্ষিণ আমেরিকার সংস্কৃতির ট্যাঙ্গো নাচের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসংগীত। টালিউডের শিল্পীরা মেসির সামনে এই পারফরম্যান্স করবেন। যার দায়িত্বে রয়েছেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায়। থাকবেন টালিউডের সিনেমা জগতের শিল্পীরাও। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। যা খবর, মাঠে নেমে দু-একটা পেনাল্টি কিকও নিতে পারেন কিংবদন্তি।

টিকিট বিক্রি বেশ ভালো হয়েছে বলে দাবি আয়োজকদের। বেশ কিছু করপোরেটকে বড় সংখ্যার টিকিট দেওয়া হয়েছে। মাঠ ভরে যাবে বলেই আশা করা হচ্ছে। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। যেখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও আছে। তবে নিরাপত্তাজনিত কারণে এটির উদ্বোধন হবে ভার্চুয়ালি।

কলকাতার যুবভারতীতে সকাল সাড়ে ১১টায় উপস্থিত হবে শাহরুখ খান। তারপর দুপুর ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকেও। সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি।

সূত্র: নিউজ এইটিন

 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত