Logo
বুধবার | ১৩ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

২৬ বাংলা টিভি   13-Oct-2025   49

Photo

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার ব্যবহৃত আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আদালত চলাকালীন সময়ে বিচারকের খাস কামরায় রাখা ব্যাগ থেকে অজ্ঞাত চোর দুটি মোবাইল, মানিব্যাগ ও সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। চুরি হওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন ১৪ এবং অপরটি ভিভো-১২। এ ছাড়া মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রও চুরি গেছে। চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত তার মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রাখার পর অজ্ঞাত চোর সুযোগ নিয়ে দরজা খুলে এগুলো নিয়ে গেছে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) ফারুখ হোসেন বলেন, মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত