Logo
মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

২৬ বাংলা টিভি   17-Oct-2025   52

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ঘোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় লেবুতলা ফুটবল একাদশ ও শাহবাজপুর ফুটবল একাদশ দল। ফাইনাল খেলায় তিন এক গোলের ব্যবধানে বিজয়ী হয় লেবুতলা ফুটবল একাদশ এবং রানার্সআপ হয় শাহবাজপুর ফুটবল একাদশ দল । খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার হিসাবে একটি ছাগল তুলে দেয় স্থানীয় আয়োজক কমিটি ।  

এর আগে ফাইনাল খেলাটি দেখতে হাজারো মানুষ উপস্থিত হয় ঘোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সে সময় ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, এলাকার মানুষ একত্রিত হয়ে এ খেলার আয়োজন করেছি। খেলা ঘিরে এ অঞ্চল উৎসবের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ টুনার্মেন্টের ধারাবাহিকতা থাকবে। 
 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত