সারা বাংলা রাজশাহী নাটোর
নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু
২৬ বাংলা টিভি 17-Mar-2026 20
নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সিমেন্ট ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে সিমেন্ট ব্যবসায়ীর রডের আঘাতে আব্দুস সামাদ(৪০) নামের এক ক্রেতার মৃত্যু হয়েছে। নিহত সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সিমেন্ট কেনাবেচা কে কেন্দ্র ব্যবসায়ী রুহুল আমিনের সাথে ক্রেতা আব্দুস সামাদের কথা-কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন রড দিয়ে মাথায় আঘাত করলে আব্দুস সামাদ গুরুতর আহত হন। আহত অবস্থায় আব্দুস সামাদ কে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় ব্যবসায়ী রুহুল আমিন ও তার ছোট ভাই তরিকুল ইসলাম সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে আসামী তরিকুল কে আটক করা হয়েছে। অপর আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
news@26banglatv.com