Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঘোড়ায় চড়ে রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল

২৬ বাংলা টিভি   12-Feb-2026   39

Photo

ঘোড়ায় চড়ে রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়ায় চড়ে বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রে টহল দিচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় অশ্বারোহী দলকে। সরেজমিনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির ছয় সদস্যের একটি দলকে হরিয়ানা জাতের ছয়টি সুঠাম, বলিষ্ঠ ঘোড়া নিয়ে টহল দিতে দেখা যায়। ঘোড়াগুলোর পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী। এতে যুক্ত করা হয় সচেতনতামূলক স্লোগান ‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ ও ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।

অশ্বারোহী দলটি সড়কে ধীরগতিতে চলাচল করে কেন্দ্রের আশপাশে নজরদারি চালায়। এ সময় ঘোড়া ও পুলিশ সদস্যদের ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকে ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

দলের নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরুর আগেই তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তিনি বলেন, “ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।”

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ও গণনা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি।

প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে দেওয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা। পাশাপাশি সহিংসতা বা অনিয়মের তথ্য দ্রুত জানাতে চালু রয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ৩৩৩।

 


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত