Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

২৬ বাংলা টিভি   12-Feb-2026   35

Photo

কার্জন হল কেন্দ্র পরিদর্শনে ইইউ পর্যবেক্ষক প্রধান


২৬ বাংলা রিপোর্ট:

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আজকের ভোটগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে ইইউ পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত হয়। তাদের সামনে রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখিয়ে প্রস্তুত করেন। পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন তারা।

ইভার্স ইজাবস বলেন, “এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজধানীর মতো সারাদেশেও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়জুড়ে পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত