Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, কঠোর অবস্থানে পুলিশ

২৬ বাংলা টিভি   06-Feb-2026   32

Photo

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, কঠোর অবস্থানে পুলিশ


নিউজ ডেস্ক:

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালসংলগ্ন সড়কে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট জারি ও তা বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন।

আন্দোলনকারীদের বক্তব্য, আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না। তাদের অভিযোগ, পূর্বেও একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও বাস্তবায়নে উদ্যোগ না নেওয়াকে তারা অবিচার হিসেবে দেখছেন।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও তা কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত পরিবর্তন বা বাতিল করতে পারবে। গেল ২৭ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত